সম্পর্কের চেসবোর্ডের প্রতিটা খোপে আলো-আধাঁরির সম্মিলিত প্রকাশমানতা, লাল মহুলের আভা ঢেকে দেয় পৃথিবীর বিষাদের অসুখ। ছোট ছোট টিলার খয়েরি পাথরে আদিম জীবনের রূপ গন্ধ, কান্নাভেজা নক্ষত্রদের ম্লান রশ্মি ছড়িয়ে পড়ে দিগন্তের নীলচে নীলছায়ায়। বিষণ্ণ আকাশ লেখে অপেক্ষার পত্রগুচ্ছ। শব্দশূন্যতার ভেতর অস্থিরতার রিমিক ঝিমিক ওঠাপড়া, হারানোর শেষ কূলেও খুঁজি বাঁচার রোদ্দুর। জানি, আজ না হলেও কাল বৃষ্টির প্রতিটা ফোঁটায় জন্ম নেবে ভালোবাসার ফুলেল বৃক্ষ।