আলোর ফুলঝুরির তরঙ্গ সরাসরি আছড়ে পড়েছে সুরের মোহনাতে। জমতে থাকা অসন্তোষের তীব্র আগুনে দাউদাউ করে পুড়ে যায় প্রাগৈতিহাসিক বিশ্বাস। এলোমেলো জীবনের প্রতিটা প্যারামিটারে ঝুমঝুমিয়ে বেজে চলে কালের মন্দিরা। পাতাবাহার গাছের পাতায় পাতায় হৈমন্তিক পদ্যদের মেহফিল, কপোতাক্ষের জলে আজও কোনও কবি হয়তো ভাসিয়ে দেন কাব্যিক ইস্তাহার। মৃত নক্ষত্রের প্রভায় ডালিম ফুলের ঐশ্বর্যিক নিরাকার স্থাপত্য। নীল অরণ্যের মধ্যে দিয়ে শহর হাঁটে, পিছুপিছু হেঁটে চলে পৃথিবীও।
সম্পর্ক শূন্য হয়ে শুধুই ভেসে আছি।