Anindita Mitra

কবিতা

অনিন্দিতা মিত্র

ভালোবাসার রসে জারিত দুটি মন ঠিক একজোড়া
নদীর মতো! নিঃশব্দে কখন যে মিশে যায় কেউ
টের পায় না।

সাঁঝবেলা ক্রমশ ঘনিয়ে আসে নদীর জলে।
অভিমানী বাঁশি মানে না নিষেধ, সর্বাঙ্গে তোলে
মেলানকোলিক সুরবাহারের তরঙ্গ । ময়ূরকণ্ঠী
রঙের বেনারসি পরে সাজে রাত, প্রণয়িনী রাধার
চিবুকে ভিড় করে লক্ষ বছরের আলোকিত
উপকথারা।

Scroll to Top